দেশি তাজা কাচকি মাছ
Fresh Palli-এ আমরা চেষ্টা করি যতটা সম্ভব তাজা ও মানসম্মত কাচকি মাছ আপনার হাতে পৌঁছে দিতে। তাই অধিকাংশ ক্ষেত্রে আগে থেকে মাছ মজুত না রেখে অর্ডার পাওয়ার পরই সংগ্রহের ব্যবস্থা করি। এতে আপনার কাছে অপেক্ষাকৃত বেশি তাজা মাছ পৌঁছানোর সুযোগ তৈরি হয়।
আমরা কোথা থেকে মাছ সংগ্রহ করি?
আমরা সাধারণত—
- বিশ্বস্ত উৎস থেকে মাছ সংগ্রহ করি।
- সরাসরি জেলেদের কাছ থেকে সংগ্রহ করি।
- মাছ সংগ্রহের সময় সতেজতা, আকার এবং গুণগত মান যাচাই করি।
- মানসম্মত মাছ না পেলে সংগ্রহে তাড়াহুড়া করি না।
কেন Fresh Palli থেকে মাছ কিনবেন?
✅ বিশ্বস্ত উৎস থেকে সংগ্রহ করা মাছ
✅ অর্ডারের পর সংগ্রহের চেষ্টা করা হয়, যাতে অপেক্ষাকৃত তাজা মাছ পাওয়া যায়
✅ প্রতিটি মাছ সংগ্রহের সময় মান যাচাই করা হয়
✅ পরিষ্কার ও নিরাপদভাবে প্যাকেজিং করা হয়
✅ সারা বাংলাদেশে Home Delivery
✅ Cash on Home Delivery সুবিধা
কীভাবে আমরা মাছ পাঠাই?
মাছের পরিমাণ অনুযায়ী উপযুক্ত কক্সশিট ব্যবহার করা হয়।
এরপর প্রয়োজন অনুযায়ী বরফ দিয়ে মাছ সুন্দরভাবে প্যাকেজিং করা হয়, যাতে পরিবহনের সময় মাছের সতেজতা যতটা সম্ভব বজায় থাকে।
সবশেষে নির্ভরযোগ্য কুরিয়ার সার্ভিসের মাধ্যমে আপনার ঠিকানায় পাঠানো হয়।
ডেলিভারি সম্পর্কে
- সারা বাংলাদেশে Cash on Home Delivery সুবিধা রয়েছে।
- আমরা কোনো ধরনের অগ্রিম টাকা ছাড়াই আপনার অর্ডার করা মাছ নিরাপদে আপনার ঠিকানায় পৌঁছে দেব।
- আপনি পণ্য হাতে পেয়ে দেখে–বুঝে তারপর মূল্য পরিশোধ করতে পারবেন।
পার্সেল হাতে পাওয়ার পর করণীয়
পণ্য গ্রহণের সময় কুরিয়ারের সামনে পার্সেলটি ভালোভাবে দেখে গ্রহণ করুন।
পার্সেল খোলার পর যদি কোনো সমস্যা চোখে পড়ে, তাহলে যত দ্রুত সম্ভব ছবি বা ভিডিওসহ আমাদের জানান।
আমরা বিষয়টি গুরুত্বসহকারে যাচাই করে প্রয়োজনীয় সহায়তা করার চেষ্টা করব।
Fresh Palli-এর প্রতিশ্রুতি
আমরা আমাদের পণ্যের গুণগত মানের সাথে কোনো আপস করি না এবং করবও না।
Fresh Palli কথা ও কাজের মধ্যে 100% মিল রাখার চেষ্টা করে।



Reviews
There are no reviews yet.